খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ সারা দেশে দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকাসহ সারা দেশে দোয়া
বুধবার নয়াপল্টনে ঢাকা মহানগর বিএনপি অফিসে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল করেছে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যলয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।

দলীয় সূত্র জানায়, ঢাকার পাশাপাশি সারা দেশের বিভিন্ন জেলায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দোয়া মাহফিল আয়োজন করে।

মহিলা দলের দোয়ার অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া এমন এক নেত্রী, যিনি আমাদের আলোর পথ দেখিয়েছেন। আমরা তার সুস্থতার জন্য দোয়া করছি, তার দীর্ঘায়ু কামনা করছি। ছাত্ররাজনীতি থেকে আমরা যারা উঠে এসেছি, তাদের জন্য নতুন প্রেরণার নাম খালেদা জিয়া।’

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘তার অটুট মনোবল আমাদের সাহস জোগায়, প্রতিকূলতাকে মোকাবিলায় শক্তি দেয়। তিনি আমাদের গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।’

দোয়া মাহফিলে মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত রোববার থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে এবং তিনি কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad