খালেদা জিয়াকে হয়রানিতে দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

খালেদা জিয়াকে হয়রানিতে দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সাম্প্রতিক ছবি: বিএনপি মিডিয়া সেল
Advertisement
Advertisement

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের করে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রোববার শুনানি শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালতে মামলার এ আবেদন করেন হারুন অর রশিদ নামে জনৈক ব্যক্তি। আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় অভিযুক্তরা হলেন- দুদকের সাবেক তিন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরি, হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।

মামলার অভিযোগে বলা হয়, ‘খালেদা জিয়াকে হয়রানি করতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “মিথ্যা” মামলা দায়ের করেন তৎকালীন দুদক কর্মকর্তারা।’

মামলার আইনজীবী মো. হোসেন আলী খান হাসান বলেন, ‘সরকারি ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করতে এই পদক্ষেপ নেওয়া হয়, যা আইনের পরিপন্থি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad