ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আরিফ মিয়া (৪৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গত ৫ জুন কারাগার থেকে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন।
আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম আলেক মিয়া।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দিকে গত ৫ জুন হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


