কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: কঠোর অবস্থানে অস্কার

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার: কঠোর অবস্থানে অস্কার
Advertisement
Advertisement

চলচ্চিত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়তে থাকায় এবার কঠোর অবস্থান নিয়েছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, অস্কারের অভিনয় বিভাগে কেবল বাস্তব মানুষ অভিনয়শিল্পীরাই বিবেচিত হবেন—কৃত্রিমভাবে তৈরি কোনো চরিত্র বা ডিজিটাল অবতার এই স্বীকৃতির বাইরে থাকবে।

নতুন নীতিমালা অনুযায়ী, মনোনয়ন পেতে হলে চরিত্রটি অবশ্যই একজন বাস্তব অভিনেতা দ্বারা অভিনীত হতে হবে এবং তার সুস্পষ্ট সম্মতি থাকতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি প্রতিরূপ বা সম্পূর্ণ ডিজিটাল চরিত্রকে এই বিভাগে গ্রহণ করা হবে না।

একই ধরনের বিধিনিষেধ আনা হয়েছে চিত্রনাট্য ক্ষেত্রেও। সেখানে বলা হয়েছে, চিত্রনাট্য মানুষের লেখা হতে হবে; কোনো স্বয়ংক্রিয় সফটওয়্যার বা চ্যাটবটের তৈরি স্ক্রিপ্ট গ্রহণযোগ্য নয়।

এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক একটি বিতর্কিত ঘটনাকে প্রভাবক হিসেবে দেখা হচ্ছে। প্রয়াত অভিনেতা ভ্যাল কিলমারের ডিজিটাল সংস্করণ একটি নতুন সিনেমার ট্রেইলারে ব্যবহৃত হওয়ায় চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তৈরি হয়। পরিবারের সম্মতিতে সংরক্ষিত ফুটেজ থেকে তার বিভিন্ন বয়সের ভার্চুয়াল রূপ নির্মাণ করা হয়েছিল।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, প্রযুক্তি নতুন সম্ভাবনার দুয়ার খুললেও এর সঙ্গে শিল্পের মৌলিকতা এবং মানবিক স্বত্বা রক্ষার প্রশ্ন জড়িয়ে আছে। সেই বাস্তবতাকে সামনে রেখেই অস্কার কর্তৃপক্ষ এই অবস্থান নিয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad