কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত

কুমিল্লায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত
দুর্ঘটনাকবলিত বাস। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মিজানুর রহমান ভূঁইয়া (৫৮) নামে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত পাঁচ যাত্রী।

বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা-বসন্তপুর রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার দেবীদ্বার উপজেলার ঘোষঘর গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে। তিনি ইউনিক পরিবহনের বাসচালক ছিলেন।

মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি সড়কের বাম পাশে এবং ট্রাকটি ডান পাশে ছিটকে পড়ে। এ সময় বাসচালক মিজানুর রহমান গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ছাড়া আহত পাঁচজনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সময় সংবাদকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad