কিশোরগঞ্জে তাবলিগে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু

কিশোরগঞ্জে তাবলিগে গিয়ে নদীতে ডুবে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কিশোরগঞ্জে তাবলিগ জামাতে গিয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ফয়সালের (২২) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার বিকালে সদর উপজেলার নীলগঞ্জ বাজার নদীর ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল কিশোরগঞ্জ সদর উপজেলার ডুবাইল গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোমেন মুর্শেদ জানান, ফয়সাল কয়েকজন মুসল্লির সঙ্গে নীলগঞ্জ বাজার জামে মসজিদে তাবলিগ জামাতে গিয়েছিলেন। দুপুরে বাজারের নদীর ঘাটে গোসল করতে নেমে তিনি পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। পরে বিকাল পৌনে চারটায় ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর