কারাগারে ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ

কারাগারে ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

রাজধানীর লালবাগ থানার গাড়ি পোড়ানো মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মোশাররফ। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মোশাররফ হোসেনের পক্ষে আইনজীবী মোহাম্মদ রফিকুল ইসলাম খান জানান, ২০১৩ সালে লেগুনা গাড়ি পোড়ানোর মামলায় মোশাররফ হোসেনকে সাড়ে তিন বছরের সাজা দেন ঢাকার একটি আদালত। অথচ ওই গাড়ির কোন অস্তিত্ব নেই। সেই মামলায় মোশাররফ হোসেন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে আদালত আবেদন নামঞ্জুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৩ সালের নভেম্বরে নাশকতা ও গাড়ি পোড়ানোর অভিযোগে পুলিশ লালবাগ থানায় মামলাটি দায়ের করে। ২০১৫ সালের ৩১ সেপ্টেম্বর ৭৫ জনের নামে চার্জশিট দাখিল করেন লালবাগ থানা-পুলিশ। পরের বছর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচারকালে ২৩ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

২০২৩ সালের ২৩ নভেম্বর ঢাকার তৎকালীন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত ৫০ জন নেতাকর্মীকে পৃথক দুই ধারায় তিন বছর তিন মাসের কারাদণ্ড দেন। এছাড়াও রায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে তাদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর