সারাদেশে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ার পেছনে ‘কারসাজি’ দায়ী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান।
মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা বলেন।
সারাদেশে হঠাৎ করেই সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানী উপদেষ্টা বলেন, ‘সিলিন্ডারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়েছে।’
কোন সংকট নেই দাবী করে তিনি বলেন, ‘তারপরও সিন্ডিকেট করে হোল সেলার এবং খুচরা ব্যবসায়ীরা এটা করছে। সারা দেশে এজন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযান চালানোর জন্য।’


