কানাডার ক্যালগেরিতে দুই দিনব্যাপী কনস্যুলার সার্ভিস

কানাডার ক্যালগেরিতে দুই দিনব্যাপী কনস্যুলার সার্ভিস
দুই দিন ব্যাপী এই কনস্যুলার সার্ভিসে প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার ক্যালগেরিতে বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির উদ্যোগে দুই দিনব্যাপী কনস্যুলার সার্ভিস সম্পন্ন হয়েছে। প্রবাসী বাঙালিদের মাঝে মেশিন রিডেবিল পাসপোর্ট, ই পাসপোর্ট, নো ভিসা রিকোয়ার্ডসহ বিভিন্ন সেবা দেয় কানাডার অটোয়ার বাংলাদেশ হাইকমিশন অফিসের একটি দল।

দুই দিনব্যাপী এই কনস্যুলার সার্ভিসে প্রবাসীদের ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধু ক্যালগেরির প্রবাসী নয়, এই সেবা নিতে কানাডার অন্যান্য প্রভিন্স থেকেও যোগ দেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অব ক্যালগেরির আমন্ত্রণে দুই দিনের এই সেবা কার্যক্রমের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হাইকমিশন অটোয়ার ফার্স্ট সেক্রেটারি মো. মহিউদ্দিন এবং মো. সাজ্জাদ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা  অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহসভাপতি সাইফুল ইসলাম মিশন, যুগ্ম সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদসহ সংগঠনের অন্যরা।

বাংলাদেশ কমিউনিটির প্রবাসীদের মাঝে পাসপোর্ট সেবা কার্যক্রম দ্রুত ও সহজ করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। দুই দিনব্যাপী এই কনস্যুলার সেবায় প্রায় পাঁচ শতাধিক মানুষকে সেবা দেওয়া হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর