কানাডায় জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী ২৫ অক্টোবর

কানাডায় জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী ২৫ অক্টোবর
কানাডা প্রবাসী চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী উপলক্ষে কানাডার ক্যালগেরির সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আগামী ২৫ অক্টোবর বিশ্ব আর্টিস্ট দিবসে কানাডা প্রবাসী চিত্রশিল্পী জেরিন তাজের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে কানাডার ক্যালগেরির সেলেস্টিয়া প্রোডাকশন হাউসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান, সেলেস্টিয়া প্রডাকশন হাউসের কর্ণধার ডা. গুলশান আক্তার ও ইঞ্জিনিয়ার জাহিদ আলম, নৃত্যশিল্পী মৌ, রম্য লেখক বায়াজিদ গালিব এবং চিত্রশিল্পী জেরিন তাজ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রম্য লেখক বায়াজিদ গালিব।

শিল্পী জেরিন তাজ বলেন, ‘আগামী ২৫ অক্টোবরের প্রদর্শনীতে ৩০টিরও বেশি নির্বাচিত শিল্পকর্ম স্থান পাবে। সেখানে বাংলাদেশসহ কানাডার প্রাকৃতিক সৌন্দর্যের অনবদ্য ফুটে ওঠা দৃশ্যাবলি দর্শকরা দেখতে পাবেন।’

আরও পড়ুন

সংক্ষেপে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, জেরিন তাজ ইতোমধ্যেই কমিউনিটিতে সুনামের সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের শিল্পশিক্ষা দিয়ে আসছেন। তার কল্পনার প্রকাশ ও শিল্পের প্রতি আবেগ এই প্রদর্শনীতে নতুন মাত্রা যোগ করবে। বক্তারা প্রদর্শনীতে সবাইকে উপস্থিত থেকে শিল্পীকে উৎসাহিত করার আহ্বান জানান।

সাংবাদিক সম্মেলনে বায়াজিদ গালিব বলেন, ‘জেরিন তাজ তার শিল্পী জীবনে যে সাফল্য অর্জন করেছেন, তা প্রশংসনীয়। আমি আশা করি, এই প্রদর্শনী সবার দৃষ্টি আকর্ষণ করবে এবং শিল্পানুরাগীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হবে।’

সেলেস্টিয়া প্রডাকশন হাউসের কর্ণধার ডা গুলশান আক্তার বলেন, ‘এই অনুষ্ঠানটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত। এটি আমাদের জন্যও গৌরবের মুহূর্ত।’

বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অব ক্যালগেরির সভাপতি ইকবাল রহমান বলেন, ‘ক্যালগেরিতে জেরিন তাজের অবদান অনস্বীকার্য। শিশুদের চিত্রাঙ্কনের মাধ্যমে তিনি যে সাংস্কৃতিক আলোকচ্ছটা ছড়িয়ে দিচ্ছেন, তা দুই দেশের সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করেছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad