কক্সবাজারে মানবপাচার বানচাল বিজিবির

কক্সবাজারে মানবপাচার বানচাল বিজিবির
বিজিবির হাতে উদ্ধার ভুক্তভোগীরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া নারী ও শিশুসহ ২৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় পাচারকারী চক্রের তিন সদস্যকেও আটক করা হয়।

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার রাতে মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় ওই অভিযান চালানো হয়।

এসময় টেকনাফ সদর মহেশখালীয়া পাড়ার মোঃ সলিম (৩৫) ও মোঃ নুরুল আবছার (১৯) এবং উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্পের মনসুর আলমকে (২২) দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। তারা সবাই মানব পাচার চক্রের সদস্য।

বিজিবি অধিনায়ক জানান, মঙ্গলবার সকালে দুর্গম পাহাড় থেকে একদল জিম্মিকে উদ্ধার করে বিজিবি সদস্যরা। তাদের পাচার করার উদ্দেশে জিম্মি করা হয়েছিল- এমন ধারণা থেকে বিজিবি চিহ্নিত কিছু পাচারকারীদের পরবর্তী কার্যক্রমের ওপর নজরদারি জোরদার করে।

আরও পড়ুন

মধ্যরাতের পর মেরিন ড্রাইভ সৈকত এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে গভীর সাগরে পাচারের জন্য নিয়ে যাওয়া ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

এ সময় পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি মোটরসাইকেল ও একটি দেশীয় ছুরি জব্দ করা হয়।

আশিকুর রহমান বলেন, ‘আজকের দিনটি টেকনাফ সীমান্তের মানব পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। ভোরে পাহাড়ের চূড়া থেকে জিম্মি উদ্ধার করেছি, আর রাতে সমুদ্র উপকূলে মানবপাচার বানচাল করেছি।’

তিনি জানান, উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি আটক তিন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর