রাজধানীর পল্লবী থানার গেটের সামনে ককটেল বিস্ফোরণে পুলিশের এক কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে আটটার দিকে আটটার দিকে রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেটের সামনে পরপর দুইটি ও পল্লবী থানা গেটের সামনে পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে থানার গেটের সামনে অপেক্ষমান পল্লবী থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. নুর ইসলাম আহত হন বলে জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া) তালেবুর রহমান।
পুলিশ জানিয়েছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা ফ্লাইওভারের ওপর থেকে ককটেল ছুড়ে বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।
আহত এএসআই নুরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

