ওসমান হাদিকে গুলি, ফেসবুকে ছাত্রনেতাদের ক্ষোভ

ওসমান হাদিকে গুলি, ফেসবুকে ছাত্রনেতাদের ক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ছবি: ফেসবুক থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর গুলির ঘটনার পর সরকারকে সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে আহ্বান জানিয়েছেন সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম।

শুক্রবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ওসমান হাদির দ্রুত রিকভারি কামনা করছি। সন্ত্রাস আর দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ হোক। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে।’

এর আগে শুক্রবার দুপুরে বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টির নেতা সারজিস আলম লিখেছেন, ‘হে আল্লাহ, আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদি ভাইকে হেফাজত করুন।’

একই ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন দলটির আরেক নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আল্লাহ আমার ভাইকে বাঁচাইয়া রাখো।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিডি সাদিক কায়েম ফেসবুকে লিখেছেন, ‘ওসমান হাদিকে গুলি করা হল। চাঁদাবাজ ও গ্যাংস্টারদের কবল থেকে ঢাকা সিটিকে মুক্ত করতে অচিরেই আমাদের অভ্যুত্থান শুরু হবে। রাজধানীর ছাত্র-জনতাকে প্রস্তুত থাকার আহবান জানাচ্ছি।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad