জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কর ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিবকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
আহসান হাবিব আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হলেন। আহসান হাবিব একই সঙ্গে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পদোন্নতি পেয়ে এনবিআরের সদস্য হন আহসান হাবিব। অন্তর্বর্তী সরকারের সময়ে তাকে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের দায়িত্ব দেওয়া হয়েছিল।


