ঢাকার উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টা পর সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন আগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ, আগুন লাগার কারণ এবং কোনো হতাহত আছে কিনা তা এখনো জানা যায়নি।
উত্তরা পশ্চিম থানা জানিয়েছে, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে পুলিশ। ভিড় নিয়ন্ত্রণ ও মালামাল লুট রোধে তাদের সতর্ক অবস্থান রয়েছে।


