ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
বাংলাদেশ রেলওয়ে। ফাইল ছবি, উইকি
Advertisement
Advertisement

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি বুধবার থেকে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে বুধবার আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা শুরু হয়েছে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের ৩১ মের অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হচ্ছে ২১ মে। ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে, ৪ জুনের টিকিট ২৫ মে, ৫ জুনের টিকিট ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

আরও পড়ুন

ঈদের পরে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৩০ মে। ওইদিন ৯ জুনের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ১০ জুনের টিকিট ৩১ মে, ১১ জুনের টিকিট ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের অগ্রিম টিকিট ৫ জুন পাওয়া যাবে।

কীভাবে টিকিট মিলবে?

রেলওয়ের অ্যাপ ও অফিসিয়াল ওয়েবসাইট (https://railapp.railway.gov.bd) থেকে সহজেই যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে। যারা আগে রেজিস্ট্রেশন করেছেন, তারা শুধুমাত্র লগইন করেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad