গত ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গত ২৪ ঘণ্টায় লেবাননে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি স্থলবাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর কয়েকটি সেল শনাক্ত করে সেগুলো উচ্ছেদ করেছে এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে হামলা চালিয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একটি অস্ত্রগুদামে হামলা চালিয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী।
ইসরায়েলের দাবি, জল, স্থল ও আকাশপথে চালানো এসব হামলায় ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।


