আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানি ৯ জুন

আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিল শুনানি ৯ জুন
আসলাম চৌধুরী। ফাইল ছবি
Advertisement
Advertisement

ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর আবেদন নথিভুক্ত করেছে আপিল বিভাগ।

একই সঙ্গে আপিল শুনানির জন্য ৯ জুন দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়।

নির্বাচন কমিশনে আপিল শুনানি শেষে গত ১৮ জানুয়ারি ঋণখেলাপির অভিযোগের মুখে থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংক কর্তৃপক্ষ রিট করলে হাইকোর্ট তা খারিজ করে। এরপর ব্যাংক কর্তৃপক্ষ পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে। ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আদালত আদেশ দেয়, ওই আসনে ভোটের ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে, ফলাফল প্রকাশ হবে না।

আরও পড়ুন

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

এ অবস্থায় ফলাফল ঘোষণা ও শপথের সুযোগ চেয়ে আসলাম চৌধুরীর আবেদন করেন।

জামায়াত প্রার্থীর আইনজীবী শিশির মনির বলেন, আসলাম চৌধুরী আবেদনে ফলাফল প্রকাশ ও শপথের সুযোগ চেয়েছেন। সেটি নথিভুক্ত করেছে আপিল বিভাগ। একই সঙ্গে আপিল শুনানির জন্য ৯ জুন দিন ধার্য করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর