আতিউর-বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন

আতিউর-বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
আবুল বারকাত ও আতিউর রহমান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বাংলাদেশ ব্যাংকে সাবেক গভর্নর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারকাতসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

জনতা ব্যাংক থেকে ঋণের নামে এক হাজার ১৩০ কোটি টাকা আত্মসাতের মামলায় সোমবার এই অনুমোদন দেওয়া হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, মিথ্যা তথ্যের ভিত্তিতে এনানটেক্স গ্রুপের ২২টি কোম্পানিকে ঋণ দিতে শর্ত শিথিল করা হয়েছিল।

দুদকের তদন্তে দেখা যায়, ঋণের নামে ৫৩১ কোটি ৪৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। যা সুদ-আসলে বর্তমানে দাঁড়িয়েছে এক হাজার ১৩০ কোটি ১৮ লাখ টাকা।

চার্জশিটভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুছ বাদল, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজী, সাবেক নির্বাহী পরিচালক নওশাদ আলী চৌধুরী, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ।

এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করে দুদক। অর্থনীতিবিদ আবুল বারকাতকে এই মামলায় গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর