আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত: হাসনাত

আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত: হাসনাত
এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ | ফাইল ছবি
Advertisement
Advertisement

আগামীতে দেবিদ্বার মাদক ও চাঁদাবাজ মুক্ত হবে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ‘রাজনীতিতে মাদক ও চাঁদাবাজদের সঙ্গে আপসের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে দেবিদ্বার হবে মাদক ও চাঁদাবাজ মুক্ত।’

শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেবিদ্বারের অনেক বড় বড় নেতা এতদিন মাদক সম্রাটদের কাছ থেকে চাঁদা বাণিজ্য করত। এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। আপনাদের সন্তানদের জন্য একটি নিরাপদ দেবিদ্বার গড়তে শাপলা কলি প্রতীককে বিজয়ী করবেন।’

আরও পড়ুন

তিনি বলেন, ‘একসময় এমন হতো সকল প্রশংসা হাসিনার। আর সকল দোষ বিএনপি-জামায়াতের। রানা প্লাজা পড়ে গেছে এটাও বিএনপি-জামায়াতের দোষ। এখন দোষের কাতার থেকে বিএনপি বাদ পড়েছে, কিন্তু জামায়াত এখনো আছে।’

যেন আমরা আবার হাসিনার আমলে আছি বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘এখন আমাদের সকলের হাতে যে মোবাইল আছে এবং আমরা বিভিন্ন সংবাদ প্রচার করছি, এটাকে বলা হয় সিটিজেন জার্নালিজম। মানুষ এখন আর মিডিয়ার খবর বিশ্বাস করে না।’ এই মিডিয়ার অনাস্থার দায়ভার মিডিয়ার বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে উপস্থিত নারী ভোটারদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ছেলে-নির্বাচন দাঁড়িয়েছি, আপনারা আমার জন্য কাজ করবেন।’

উঠান বৈঠকে বক্তব্য দেন খেলাফত মজলিসের মো. মজিবুর রহমান, মো. মোফাজ্জাল হোসেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন জামায়াতের আমির ছিদ্দিকুর রহমান ও সালমান হোসাইন প্রমুখ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad