সরকারের নবনিযুক্ত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাষ্ট্র মালিকানাধীন সাধারণ বিমা করপোরেশন। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে করপোরেশনের পক্ষে পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী সচিব (অবসরপ্রাপ্ত) এবং ব্যবস্থাপনা পরিচালক মো. হারুন-অর-রশিদ অতিরিক্ত সচিব শুভেচ্ছা জানান। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে করপোরেশনের শীর্ষ কর্মকর্তারা দেশের বিমা খাতের উন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নতুন নেতৃত্বের সাফল্য কামনা করেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


