অবশেষে এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ

অবশেষে এনসিপিতে যোগ দিচ্ছেন আসিফ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অবশেষে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা বলেছিলেন।

তিনি জানান, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে এনসিপি একটি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যোগদানের বিষয়টি নিশ্চিত করা হবে।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপস্থিত থাকার কথাও রয়েছে।

আরও পড়ুন

এর আগে ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

সরকার গঠনের সময় উপদেষ্টা পরিষদে ছিলেন ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলামও। পরে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করে এনসিপির আহ্বায়ক হন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর