১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি

১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

প্রকৃতপক্ষে জুলাই সনদ সংস্কার বাস্তবায়নের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল, ২৫ এপ্রিল ঢাকা ব্যতীত সব বিভাগীয় শহরে এবং ২ মে সব জেলা সদরে গণমিছিল। এ ছাড়া ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় সেমিনার অনুষ্ঠিত হবে।

এ ছাড়া পরবর্তীতে বিভাগীয় সমাবেশ এবং ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন জোটের নেতারা।

এর আগে সেখানে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির িশফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় এর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৪ এপ্রিল রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। এ ছাড়া জেলা পর্যায়ে পর্যায়ক্রমে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জোটটি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর