সাবেক এমপি অসীম কুমার উকিলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এমপি অসীম কুমার উকিলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি অসীম কুমার উকিল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিলের ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার ঢাকা অতিরিক্ত বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহাম্মদ কামরুল ইসলাম খান এ আদেশ দেন।

আবেদনে জানানো হয়, অভিযুক্ত অসীম কুমার উকিলের ব্যাংক হিসাবগুলো থেকে টাকা অন্যত্র স্থানান্তর করার চেষ্টা করছেন। এ সম্পদ স্থানান্তর করা হলে পরবর্তীতে উক্ত টাকা উদ্ধার করা কঠিন হবে।

তাই দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী ছকে উল্লিখিত ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন শিগগির অবরুদ্ধ করা আবশ্যক।

ফলে অভিযুক্ত অসীম কুমার উকিলের ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ উত্তোলন শিগগির অবরুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর