সংসদ এলাকায় ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২

সংসদ এলাকায় ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২
নিহত রনজিনা পারভিন। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের শিকার হয়ে শিক্ষিকা নিহতের ঘটনায় মূল সন্দেহভাজনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা হলেন- মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি, তার সহযোগী।

রোববার রাজধানীর বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-২ এর সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২-এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস।

এ ঘটনায় ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলের মালিককেও হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে র‍্যাব। একই সঙ্গে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

চোখের চিকিৎসার জন্য গত শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকায় আসেন গুড়ার বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভিন। শনিবার ভোর ৬টার দিকে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাওয়ার সময় মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের সামনে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তার ব্যাগ ধরে টান দেন। এতে রিকশা থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান রনজিনা।

তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর