যে কারণে ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল

যে কারণে ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোল
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে হট্টগোলের মাঝে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক ত্যাগ করেন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কথা বলতে বাধা দেওয়ায় হট্টগোলের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

বুধবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ ঘটনা ঘটে। কথা বলতে না দেওয়ায় হট্টগোলের মাঝে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠক ত্যাগ করেন।

জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহেরের বক্তব্যকে কেন্দ্র করে ঐকমত্য কমিশনের সভায় এই উত্তেজনা হয় বলে জানা যায়।

বৈঠক ত্যাগ নেতাদের মধ্যে ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণফোরামের সাধারণ সম্পাদক ড. মিজানুর রহমান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম। পরে আবার কেউ কেউ পরবর্তী সময়ে কমিশনের আশ্বাসে বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন

এ বিষয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বৈঠকে বৈষম্য হয়েছে। জামায়াতের তিনজন বলেছে, আমাদের একজন বললেও বাধাগ্রস্ত করা হয়েছে।’

মিজানুর রহমান এবং শাহাদাত হোসেন সেলিমসহ আমরা প্রতিবাদ করেছি। ঐকমত্য কমিশন এটা নোট করেছে, যোগ করেন তিনি ।

শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা যখন কথা বলেছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয়। জামায়াতে ইসলামী অপ্রাসঙ্গিক কথা বলছিল। তখন আমি বললাম—এটা প্রাসঙ্গিক নয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর