জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়।’ তিনি দাবি করেছেন, বাহাত্তরের সংবিধান মূলত মুজিববাদী সংবিধান, যা দেশের সংস্কার ও উন্নয়নের স্বার্থে পরিবর্তন প্রয়োজন।
শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরীরপাড় এলাকায় দলটির পথসভায় তিনি এ কথা বলেন।
হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।
চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করবে বলে আশ্বাস দেন নাহিদ ইসলাম।
এর আগে সকালে তিনি সিলেটের বীর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে শহীদের স্বজনেরা বিচার ও সংস্কার বিষয়ে তাদের দৃঢ় অবস্থান তুলে ধরেন।
পথসভা শেষে এনসিপি নেতারা মৌলভীবাজার থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।


