ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তোভোগী শিশুটি প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আলাকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

​অভিযুক্ত যুবকের নাম পান্না সরকার (১৮)। তিনি আলাকপুর গ্রামের মৃণাল সরকারের ছেলে এবং পেশায় একজন রাজমিস্ত্রির সহযোগী।

​পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সে সময় পাশের একটি বাড়িতে পূজা দেখতে যাওয়ার পথে অভিযুক্ত পান্না সরকার তাকে জোরপূর্বক তুলে নিয়ে লালমোহন সরকার প্রাইমারি স্কুলের পাশের একটি পাটক্ষেতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে ফিরে তার পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়।​

আরও পড়ুন

শিশুটির দাদা জানান, ঘটনার পর নাতনিকে মন খারাপ করে বসে থাকতে দেখে এবং তার শারীরিক কষ্টের কথা শুনে তারা বিস্তারিত জানতে পারেন। পরবর্তীতে রাতেই শিশুটিকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১টার দিকে তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

​নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ তৎপর রয়েছে এবং শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

এই ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস ন্যাশনাল
টাইমস ন্যাশনাল

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর