বিসিএল ওয়ানডের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের

বিসিএল ওয়ানডের প্রস্তুতি শুরু ক্রিকেটারদের
নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি: বিসিবি
Advertisement
Advertisement

আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে ভার্সনকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। ২৩ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই টুর্নামেন্টে খেলবে চারটি আঞ্চলিক দল; নর্থ জোন, সাউথ জোন, ইস্ট জোন ও সেন্ট্রাল জোন।

রাউন্ড রবিন ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবে ৬ ম্যাচে বগুড়া ও রাজশাহীর ভিন্ন দুটি ভেন্যুতে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৩ মার্চ, মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

শনিবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন করেছে নর্থ জোন ও ইস্ট জোন। রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে সাউথ জোন ও সেন্ট্রাল জোন। ঘরের মাঠে আসন্ন মার্চে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে এটাই প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য।

টুর্নামেন্টের শুরুর দিন বগুড়ায় নাজমুল হোসেন শান্তর নর্থ জোনের মুখোমুখি হবে ইয়াসির আলী রাব্বির ইস্ট জোন। একইদিনে রাজশাহীতে মেহেদী হাসান মিরাজের সাউথ জোনের প্রতিপক্ষ মাহিদুল ইসলামের নেতৃত্বে খেলতে যাওয়া সেন্ট্রাল জোন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস স্পোর্টস
টাইমস স্পোর্টস

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর