বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’
চকোলেট চলচ্চিত্রের পোস্টার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বিশ্বব্যাপী সফল প্রদর্শনের পর এবার বাংলাদেশি দর্শকদের জন্য মুক্তি পেল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’। চলচ্চিত্রটি দেখা যাচ্ছে টাইমস অব বাংলাদেশের ইউটিউব চ্যানেলে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ২০ মিনিটের এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন জসীম আহমেদ। এতে শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।

দেশে মুক্তির আগে ব্রিটিশ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন‍্যাশনালের সঙ্গে চলচ্চিত্রটির প্রদর্শনী চুক্তি শেষ হয়। প্রতিষ্ঠানটি অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিবেশনার জন্য পরিচিত।

জসীম আহমেদ বলেন, ‘চকোলেট’ চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর চলমান নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে, যা সচরাচর পর্দায় উঠে আসে না।

শিশু নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা চলচ্চিত্রটি বাংলাদেশে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে—নিজের ঘরেও কি শিশুরা নিরাপদ?

আরও পড়ুন

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকোলেট’ এর একটি দৃশ্য

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম ও শিল্পী সরকার অপু।

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুরস্কার পায়।

বাংলাদেশে মুক্তির আগে ‘চকোলেট’ যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ‘শর্টস টিভি’ চ্যানেলে প্রচার হয়েছে। ‘শর্টস টিভি’ পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন‍্যাশনালের নিজস্ব চ্যানেল।

এ ছাড়া বিভিন্ন এয়ারলাইন্স, মোবাইল প্ল্যাটফর্ম, ভিডিও অন ডিমান্ড (ডিওডি) ও অন্যান্য অনলাইন মাধ্যমেও চলচ্চিত্রটি বিশ্বের দর্শকের জন্য প্রদর্শিত হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর