বগুড়ায় ড্রেন খুঁড়তে গিয়ে মিলল ৩৩৪টি এসএমজির কার্তুজ

বগুড়ায় ড্রেন খুঁড়তে গিয়ে মিলল ৩৩৪টি এসএমজির কার্তুজ
উদ্ধার হওয়া এসএমজির কার্তুজ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বগুড়ায় ড্রেন খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া ৩৩৪টি এসএমজির কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় জিলা স্কুলের সামনে থেকে কার্তুজগুলো উদ্ধার করা হয়।

এর আগে, বেলা পৌনে ১১টার দিকে জিলা স্কুলের সীমানাপ্রাচীর ঘেঁষে ড্রেন নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় মাটির প্রায় পাঁচ থেকে ছয় ফুট নিচে শ্রমিকরা কার্তুজগুলো দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘ফোনে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বগুড়া সিটি করপোরেশনের উদ্যোগে জিলা স্কুল সংলগ্ন এলাকায় পানি নিষ্কাশনের জন্য নতুন ড্রেন নির্মাণের কাজ চলছিল। সেখানে ড্রেন খোঁড়ার সময় একটি লাল ব্যাগে পরিত্যক্ত অবস্থায় কিছু কার্তুজ পাওয়া যায়।’

ওসি আরও বলেন, স্থানীয় সাংবাদিক ও সাধারণ মানুষের উপস্থিতিতে কার্তুজগুলো গোনা হয়। উদ্ধার হওয়া কার্তুজগুলো জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কার্তুজগুলো কতদিন আগের বা কোন সময়ের হতে পারে জানতে চাইলে ওসি বলেন, ‘এটা অনুমান করে বলা যাচ্ছে না। কিছু কার্তুজ নষ্ট হয়েছে, কিছু ভেঙে গেছে।’ তবে কার্তুজগুলো মুক্তিযুদ্ধের সময়কার নয় বলে নিশ্চিত করেছেন তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর