‎ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

‎ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
সাজাপ্রাপ্ত ফরহাদ মোল্লা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ফরিদপুরে যৌতুকের জেরে স্ত্রী হাসিনা বেগমকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

‎সোমবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

‎আদালত সূত্রে জানা যায়, নিহত হাসিনা বেগমের স্বামী ফরহাদ মোল্লা যৌতুকের জন্য তার স্ত্রীকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে নগদ দুই লাখ টাকা  যৌতুক হিসেবে দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় গত ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোন এক সময়ে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে।

‎ খবর পেয়ে নিহতের বাবা মছলেম খলিফা মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের বাড়ির তার স্বামীর ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় হাসিনার মরদেহ দেখতে পান। পরে ওই দিনই তিনি বাদী হয়ে প্রধান আসামি ফরহাদ মোল্লা সহ কয়েকজনের বিরুদ্ধে নগরকান্দা থানায় হত্যা মামলা করেন।

‎পরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ফরহাদ মোল্লাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad