পিরোজপুরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু

পিরোজপুরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

পিরোজপুরের জিয়ানগরে ইটভাটায় পড়ে থাকা বিদ্যুতের তার পেঁচিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম মো. ফারুক হোসেন (৪৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের খোলপটুয়া গ্রামের কেবিআই ব্রিক ফিল্ডে শ্রমিক মো. ফারুক হোসেন পানি আনতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হোসেন খুলনা জেলার কয়রা থানার তেঁতুলতলা এলাকার আজিবুর রহমান গাজীর পুত্র। তিনি কেবিআই ব্রিক ফিল্ডে ইটকাটা শ্রমিক হিসেবে কয়েক বছর ধরে কাজ করে আসছিলেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ফারুক হোসেন সকালে কলস নিয়ে পানি আনতে যাচ্ছিলেন। কিন্তু আগের রাতে যে কোনো এক সময় বাতাস ও বৃষ্টিতে ইট ভাটার একটি বৈদ্যুতিক তার রাস্তায় ছিঁড়ে পড়ে ছিল। ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে যান ফারুক এবং সেখানেই তিনি অচেতন অবস্থায় পড়ে থাকেন। পরে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ব্রিক ফিল্ডের মালিক আসলাম হোসেন জানান, ফারুককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইটভাটার বৈধ কোনো কাগজ আছে কি না জানতে চাইলে তিনি জানান, তাদের বৈধ কোনো কাগজপত্র নেই। তবে আবেদন করা হয়েছে।

ওসি মো. শামীম হাওলাদার বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশের একটি টিম পাঠিয়েছি। মরদেহ পিরোজপুর জেলা হাসপাতালে রয়েছে।’

পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হোসেন জানান, সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর