পাহাড়ের উন্নয়নে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না: দীপেন দেওয়ান

পাহাড়ের উন্নয়নে কোনো বৈষম্য হতে দেওয়া হবে না: দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শুক্রবার রাঙ্গামাটিতে নিজ নির্বাচনি এলাকায় পৌঁছালে শিশু-কিশোররা ফুল দিয়ে অভিনন্দন জানায়। ছবি: পিআইডি
Advertisement
Advertisement

পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

শুক্রবার রাঙ্গামাটি সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবার নিজ নির্বাচনি এলাকা রাঙ্গামাটিতে যান তিনি। এ সময় জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি মানুষের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের সুষম উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে নিয়ে কাজ করব। পাহাড়ের উন্নয়নে কোনো ধরনের বৈষম্য হতে দেওয়া হবে না। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ সব সেক্টরের সামগ্রিক উন্নয়নে আমরা কাজ করব।’

সরকারের কর্মপরিকল্পনা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘নির্বাচিত সরকার ১৮০ দিনের একটি বিশেষ উন্নয়ন লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। দীর্ঘ বছর ধরে যেসব এলাকায় উন্নয়নের ছোঁয়া পৌঁছায়নি, সেখানে অগ্রাধিকারভিত্তিতে কাজ করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার এবং রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর