নেপালের প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতিরও পদত্যাগ

নেপালের প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতিরও পদত্যাগ
নেপালের প্রধানমন্ত্রীর পর রাষ্ট্রপতিরও পদত্যাগ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

নেপালে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগের ঘোষণা দেওয়ার পর রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেলও তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রীর পদত্যাগের আগে দেশজুড়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ‘জেন-জি’ আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সোমবার থেকে শুরু হওয়া এ আন্দোলন সরকারি দুর্নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পরিচালিত হয়।

অলি সরকার গত সপ্তাহে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম এবং বার্তা আদান-প্রদানের প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা জারি করেছিল। এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন হাজার হাজার মানুষ, যাদের অধিকাংশই তরুণ প্রজন্মের সদস্য।

মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সরকারের বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক নেতা এবং নেপালি কংগ্রেসের কার্যালয়সহ বিভিন্ন স্থানে হামলা চালায়। কাঠমান্ডুসহ অন্তত সাতটি শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভ দমনে অলি সরকার নিরাপত্তা বাহিনীকে তৎপর করে তোলে, যার ফলে সংঘর্ষে অন্তত ১৯ জন প্রাণ হারান। গুরুতর আহত হয়েছেন আরও চার শতাধিক বিক্ষোভকারী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর