নতুন নায়ক নিয়ে অপু বিশ্বাস

নতুন নায়ক নিয়ে অপু বিশ্বাস
Advertisement
Advertisement

এক বছরের বিরতি ভেঙ্গে অপু বিশ্বাস নতুন করে পর্দায় ফিরছেন। কিছুদিন আগে ঘোষণা দিয়েছেন ‘সিক্রেট’ ও ‘দুর্বার’ নামের দুটি সিনেমার। এর মধ্যে তার নতুন আরেকটি ছবির ঘোষণা এলো। কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম ‘শিকার’।

অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করবেন অভিনেতা পলাশ। আব্দুল্লাহ জহির বাবুর লেখা গল্পে নির্মিত এই সিনেমার চিত্রগ্রহণ করবেন সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত ছবিটির দৃশ্যধারণ করা হবে নেপালের বিভিন্ন লোকেশনে। অপু ও পলাশ ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপু প্রমুখ।

নির্মাতা আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন অপু বিশ্বাস। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কোটি টাকার কাবিন’ সিনেমায় প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘ছায়া বৃক্ষ’ সিনেমায় দেখা গেছে এই অভিনেত্রীকে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর