ঢাবিতে ছাত্র রাজনীতি ‘নিষিদ্ধ’ হলেও ১৮ হলে কমিটি দিল ছাত্রদল

ঢাবিতে ছাত্র রাজনীতি ‘নিষিদ্ধ’ হলেও ১৮ হলে কমিটি দিল ছাত্রদল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অপরাজেয় বাংলার পদদেশ। ছবি: ভিডিও থেকে নেওয়া
Advertisement
Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হলে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে ছাত্রদল, যেখানে মোট ৫৯৩ জন শিক্ষার্থী পদ পেয়েছেন। শুক্রবার সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে কমিটিগুলো প্রকাশ করা হয়। যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে।

কোটাবিরোধী আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের তোপের মুখে ২০২৪ সালের ১৭ জুলাই কর্তৃপক্ষ হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে।

আহ্বায়ক কমিটি গুলো অনুমোদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

আরও পড়ুন

প্রতিটি হলে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, সদস্য সচিবসহ একাধিক সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ ৬১ সদস্যের কমিটি হয়েছে হাজী মুহম্মদ মুহসিন হলে, আর সর্বনিম্ন ৩ সদস্যের কমিটি বাংলাদেশকুয়েত মৈত্রী হলে। রোকেয়া, শামসুন নাহার, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কবি সুফিয়া কামাল হলেও নারী নেতৃত্বে কমিটি গঠিত হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, কবি জসীমউদ্দীন, মাস্টারদা সূর্যসেন, বিজয় একাত্তর, শেখ মুজিবুর রহমান, শহীদ সার্জেন্ট জহুরুল হক, স্যার এ এফ রহমান, জগন্নাথ, ড. মুহম্মদ শহীদুল্লাহ, ফজলুল হক মুসলিম, অমর একুশে ও সলিমুল্লাহ মুসলিমসহ অধিকাংশ আবাসিক হলে ১৮ থেকে ৫৬ সদস্যের কমিটি হয়েছে।

ঘোষিত কমিটির মধ্যে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৫১ সদস্যের কমিটির আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিজভী আলম ও সদস্য সচিব জোবায়ের হোসেন। কবি জসীমউদ্দীন হলে ৪৩ সদস্যের কমিটির নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল ওহেদ ও সদস্য সচিব মেহেদী হাসান।

মাস্টারদা সূর্যসেন হলে ৪৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক লিয়ন মোল্যা ও সদস্য সচিব মো. আবিদুর রহমান মিশু দায়িত্বে আছেন। বিজয় একাত্তর হলে ৫৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক তানভীর আল হাদী মায়েদ, শেখ মুজিবুর রহমান হলে ৫৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ এবং হাজী মুহম্মদ মুহসিন হলে ৬১ সদস্যের কমিটিতে আহ্বায়ক আবু জার গিফারী ইফাত।

এ ছাড়া শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৫৬ সদস্যের কমিটিতে আহ্বায়ক হাসিবুর রহমান আসিফ, সলিমুল্লাহ মুসলিম হলে ১৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক তাওহিদুল ইসলাম (তাইমুন), স্যার এ এফ রহমান হলে ৩৯ সদস্যের কমিটিতে আহ্বায়ক ফেরদৌস সিদ্দিক সায়মন, জগন্নাথ হলে ৩৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক মধুসূদন কুন্ডু হৃষীকেশ, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৪৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত, ফজলুল হক মুসলিম হলে ৩৬ সদস্যের কমিটিতে আহ্বায়ক মো. আবিদ হাসনাত, অমর একুশে হলে ২৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক মো. আসাদুল হক আসাদ, রোকেয়া হলে ৮ সদস্যের কমিটিতে আহ্বায়ক মোছা. শ্রাবণী আক্তার, শামসুন নাহার হলে ৫ সদস্যের কমিটিতে আহ্বায়ক তায়েবা হাসান বিথী, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৪ সদস্যের কমিটিতে আহ্বায়ক মালিহা বিনতে খান (অবন্তী), বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩ সদস্যের কমিটিতে আহ্বায়ক নওশিন নাহার অথি এবং কবি সুফিয়া কামাল হলে ৭ সদস্যের কমিটিতে আহ্বায়ক তাওহিদা সুলতানা দায়িত্বে আছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর