ট্রেজারি বিলের বিনিয়োগ থেকে পাওয়া সুদের ওপর উৎসে করহার বাড়িয়েছে। সোমবার এক অধ্যাদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।
গত ১ জুলাই থেকে চালু হওয়া ট্রেজারি বিলে বিনিয়োগ করলে ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য উৎসে করহার কর্তন ১০ শতাংশ বহাল থাকলেও কোম্পানি পর্যায়ের করদাতাদের জন্য ১০ শতাংশ থেকে বেড়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
গত অর্থবছর এই করহার সব ধরনের করদাতাদের জন্য ছিল ৫ শতাংশ হারে। মূলত ট্রেজারি বিলের সুদের ওপর এই করহার প্রযোজ্য হয়।
এনবিআর সূত্রে জানা গেছে, এই করহার পরিবর্তনের কারণে ব্যক্তি পর্যায়ে তেমন একটি প্রভাব পড়বে না। কারণ, বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানি বেশি বিনিয়োগ করে থাকে।
এ ছাড়া বাণিজ্যিক মোটরযানের বিপরীতে বিআরটিএ যে উৎসে কর কেটে রাখে সেটি এখন থেকে চূড়ান্ত করদায় হিসেবে গণ্য হবে। এটি আয়কর আইনের ১৩৮ ধারা অনুযায়ী কাটা হয়।
এক্ষেত্রে বাস, ট্রাক, লরি, টেক্সিক্যাব ও প্রাইম মুভার ইত্যাদি বাণিজ্যিক যানবাহনকে নতুন করে আর কর দিতে হবে না।


