টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা

টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা
Advertisement
Advertisement

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত কার্টুন ও কমিক স্ট্রিপ প্রতিযোগিতার ফল ঘোষণা করেছে।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় এবং জয়নুল গ্যালারিতে ১২ দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তারুণ্যের কার্টুন ও গ্রাফিতি সমাজে অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার হয়ে উঠেছে।

অনুষ্ঠানে সুইডেন, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা কার্টুনকে দুর্নীতিবিরোধী আন্দোলনের কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

২০তম প্রতিযোগিতায় হাতে আঁকা ‘ক’ বিভাগে প্রথম হয়েছেন রংপুর ক্যাডেট কলেজের মিফতাহুজ্জামান সিন এবং ‘খ’ বিভাগে প্রথম হয়েছেন ইউল্যাবের আবদুল্লাহ আল যুনায়েদ।

ডিজিটাল ও কমিক স্ট্রিপ বিভাগে বিজয়ী হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তাহছিন আহম্মেদ আকিব এবং মো. কাজী সাফায়েত হোসেন সাগর।

বিজয়ীরা ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ পান।

এ বছর তিন বিভাগে মোট ১৯৯ জন অংশগ্রহণকারী ৪১০টি কার্টুন জমা দেন। নির্বাচিত ৫৯টি কার্টুন ২১ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীতে সবার জন্য উন্মুক্ত থাকবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর