টাঙ্গাইলের মধুপুরে মহাসড়কে পাশের বিদ্যুতের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম মাসুদ রানা (২৮)।
শুক্রবার সকাল ৮টার দিকে মধুপুর উপজেলার রসুলপুর বিমান ঘাঁটির সামনে মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার রসুলপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মহাসড়কের পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মধুপুর থানার অধীন অরণখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম ফজলুল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হয়েছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


