গুলশানের চাঁদাবাজিতে উপদেষ্টা জড়িত কি না, প্রশ্ন সালাহউদ্দিনের

গুলশানের চাঁদাবাজিতে উপদেষ্টা জড়িত কি না, প্রশ্ন সালাহউদ্দিনের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গুলশানের চাঁদাবাজির ঘটনায় অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা জড়িত কি না, তা স্পষ্ট করা দরকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘গুলশানে চাঁদাবাজিতে উপদেষ্টাদের কেউ জড়িত কি না, তা স্পষ্ট করা দরকার। জনগণের সামনে তুলে ধরা দরকার। যদি এই ঘটনার তদন্ত না হয়, উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। এ বিষয়ের বিস্তারিত তদন্ত হওয়া উচিত।‘

বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন বিএনপির এই নেতা।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য পরিহার করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন

তিনি বলেন, ‘যারা নির্বাচন বানচালের চেষ্টা কিংবা বয়কট করবে, জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে।’

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক বক্তব্য বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যেখানে একজন উপদেষ্টার সঙ্গে ভোরে গুলশানের একটি হোটেলের সামনে সাক্ষাৎ ও আলোচনার কথা বলেন তিনি।

বৃহস্পতিবার জাতীয় জাদুঘরে এক সংবাদ সম্মেলনে জানে আলম অপুর স্ত্রী কাজী আনিশা অভিযোগ করেন, অপুর দেওয়া স্বীকারোক্তিমূলক বক্তব্য জোরপূর্বক আদায় করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তার এমন দাবির পরই এসব কথা বললেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর