কোনালকে শাকিব খানের চমক

কোনালকে শাকিব খানের চমক
Advertisement
Advertisement

ঢাকাই সিনেমার মহাতারকা শাকিব খান আর সংগীতের আলোচিত তারকা সোমনূর মনির কোনাল; দু’জন দুই অঙ্গনের হলেও তাদের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ‘প্রিয়তমা’ ছবির সুপারহিট গান ‘তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা’র শিল্পী কোনালকে সম্প্রতি অন্যরকম এক চমক দিয়েছেন শাকিব খান।

ঘটনাটি ঘটেছে মাছরাঙা টেলিভিশনের একটি অনুষ্ঠানে। ‘স্টার নাইট’ নামের অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে এসেছেন কোনাল। সেখানে ভিডিও বার্তার মাধ্যমে কোনালকে নিয়ে এমন কিছু কথা বলেছেন শাকিব খান যা তাকে রীতিমত চমকে দিয়েছে। অনুষ্ঠানটি প্রচারিত হবে ১২ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯টায়।

এ অনুষ্ঠানে সংগীতজীবনের পাশাপাশি নিজের ব্যক্তিজীবনের অনেক অজানা কথা বলবেন কোনাল। বলবেন ইন্ডাস্ট্রিতে পথচলায় নানারকম অভিজ্ঞতা ও সাফল্য-ব্যর্থতার গল্প। সেই সাথে তার সহশিল্পী, কাছের বন্ধু এবং পরিবারের সদস্যরা তার সম্পর্কে বলবেন।

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর