কানাডার সাস্কাটুন মাতালেন অর্ণব-সুনিধি

কানাডার সাস্কাটুন মাতালেন অর্ণব-সুনিধি
ছবি: টাইমস
Advertisement
Advertisement

কানাডার সাস্কাটুনে সংগীতের জাদুতে দর্শকদের মাতিয়ে তুললেন জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি সায়ান চৌধুরী অর্ণব ও সুনিধি নায়েক।

প্রথমবারের মতো কানাডাজুড়ে শুরু হওয়া ‘হোক কলরব কানাডা’ আয়োজনের ধারাবাহিকতায় স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সাস্কাটুনের প্রেইরিল্যান্ড পার্কে অনুষ্ঠিত হয় ‘হোক কলরব সাস্কাটুন’।

স্থানীয় সংগঠন ‘ইকোস অব বেঙ্গল’-এর আয়োজনে অনুষ্ঠিত এ সংগীত সন্ধ্যায় অংশ নেন শত শত প্রবাসী বাঙালি। তরুণ উদ্যোক্তা প্রীতম রিপন, সব্যসাচী, জয়দীপ ও সৌভিকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান আবারও প্রমাণ করেছে যে, প্রবাসী বাঙালিরা বাংলা সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে নিজেদের ঐতিহ্য ধরে রাখতে আগ্রহী।

শত শত প্রবাসী বাঙালির পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রেইরিল্যান্ড পার্কের হলরুম। ২০২৬ সালে সাস্কাটুনে এটিই ছিল অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন। উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজন দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

আরও পড়ুন

অনুষ্ঠানের শুরুতে সাস্কাটুনের স্থানীয় জনপ্রিয় ব্যান্ড ‘সান ক্লারো’ তাদের পরিবেশনার মাধ্যমে দর্শকদের আনন্দ দেয়। এরপর একে একে মঞ্চে আসেন অর্ণব ও সুনিধি। তাদের পরিবেশিত জনপ্রিয় গানগুলো উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে সংগীতপ্রেমীদের মিলনমেলায়।

অর্ণব ও সুনিধি বলেন, সাস্কাটুনে এত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও বাঙালির উপস্থিতি তাদের অভিভূত করেছে। প্রবাসে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

‘ইকোস অব বেঙ্গল’-এর পক্ষ থেকে আয়োজক প্রীতম রিপন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করার জন্য সকল স্পন্সর, শুভানুধ্যায়ী ও উপস্থিত দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতেও প্রবাসে বাংলা সংস্কৃতিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর