ঈদের ছুটি শুরু, প্রথম দিনে পথে বাড়তি চাপ

ঈদের ছুটি শুরু, প্রথম দিনে পথে বাড়তি চাপ
ঈদের ছুটিতে ঢাকার সদরঘাটে বাড়তি চাপ। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটির শুরুর দিনেই ঢাকা ছাড়ছেন অনেকে। ফলে পথে তৈরি হয়েছে বাড়তি চাপ।

এই দীর্ঘ ছুটিতে সরকারি দপ্তর, আদালত এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ফলে সারা দেশে ভ্রমণের চাপ বেড়েছে, বিশেষ করে ঢাকাসহ বড় শহরগুলো থেকে মানুষ নিজ নিজ গ্রামের বাড়ির দিকে রওনা হচ্ছেন।

এদিন বাড়তি ছাপ নিয়েই ঢাকা ছেড়েছেন বিভিন্ন গন্তব্যে যাওয়া বাস, ট্রেন ও জাহাজ।

সোমবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে দেশে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

ঈদে বাড়ি ফেরা মানুষের যাতায়াতে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য সরকার ১৮ মার্চকেও ছুটি ঘোষণা করেছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সোমবারই ছিল উৎসবের আগে শেষ কর্মদিবস।

নৌপরিবহন মন্ত্রী জানিয়েছেন, এবারের ঈদযাত্রায় বড় কোনো চ্যালেঞ্জ নেই। 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর