আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক ভিসি কারাগারে

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক ভিসি কারাগারে
পুলিশের হেফাজতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদ। ছবি: ডিএমপি
Advertisement
Advertisement

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠনো হয়েছে। ১০ বছরের সাজাপ্রাপ্ত এই আসামিকে রোববার আদালতে হাজির করার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কারাগারে পাঠানোর আদেশ দেয়।

প্রসিকিউটর ফারুক আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার থেকে তারা সাজা শুরু হলো। এখন রায়ের সার্টিফায়েড কপি পেলে তিনি আপিল করতে পারবেন।’

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাজধানী ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেপ্তার করা হয়।

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার সময় তিনি ছিলেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভূমিকায় ছিলেন। সে সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা হাসিবুর রশীদ আবু সাঈদ হত্যা মামলার অন্যতম আসামি। সাক্ষ্য প্রমাণ শেষে গত ৯ এপ্রিল এই মামলায় রায় ঘোষণা করে আদালত।

রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, এর মধ্যে ১০ বছরের সাজাপ্রাপ্ত হাসিবুর রশীদও একজন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর