আদাবরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম

আদাবরে বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম
ছবি: টাইমস
Advertisement
Advertisement

রাজধানীর আদাবরের নবোদয় বাজারে এক সালিস বৈঠক শেষে সন্ত্রাসী হামলায় স্থানীয় দুই বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে।

আহতরা হলেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া।

তাদের শরীরে বিভিন্ন স্থানে কোপানোর গুরুতর জখম রয়েছে। বর্তমানে তারা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত পরশু ব্রাজিলের খেলা দেখা নিয়ে রিপন, নিরব ও পারভেজের সঙ্গে বিএনপি নেতা সাদ্দাম ও তার অনুসারীদের বিরোধ তৈরি হয়। এর জেরে সাদ্দামের দলবল রিপনদের ওপর হামলা চালায়, ভাঙচুর করা হয় নবোদয় বাজারে থাকা তাদের দোকানপাট।

এই দোকান ভাঙচুরের ঘটনা মীমাংসা করতে বুধবার সন্ধ্যায় নবোদয় বাজারে একটি সালিস বসেছিল। উপস্থিত প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সালিসি বৈঠকটি একতরফা হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ দল সাদ্দাম ও বাদশার ওপর দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর