১৪৮ দেশের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি জানাল ইসি

১৪৮ দেশের পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি জানাল ইসি
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ১৪৮টি দেশে পোস্টাল ভোটিং নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিবন্ধন কার্যক্রম অঞ্চলভিত্তিক ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপটি উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

একইদিন ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে রোববার পর্যন্ত পূর্ব এশিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার প্রবাসীদের নিবন্ধনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে।

২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত উত্তর আমেরিকা, ওশেনিয়া; ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত ইউরোপ; ৪ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব; ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া; ১৪ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরব ব্যতীত মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন।

পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী, নির্বাচনের দায়িত্ব পালন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মী, আইনি হেফাজতে থাকা ভোটার ভোট দিতে পারবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad