হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু

হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু
ছবি: টাইমস
Advertisement
Advertisement

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯২ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫৬ জনের। তবে নিশ্চিত হামে কারও মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ১ নভেম্বর সকাল ৮টা থেকে ২ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য নথিভুক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৫০৫।

এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৯১ জনের। সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৫২ এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ জনের।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ৩৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৬৫ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ২ লাখ ৬ হাজার ১৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৭৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। চট্টগ্রামে ৩১১, বরিশালে ১৫০, সিলেটে ১৪৫, খুলনায় ১২৫, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ৪৬ এবং রংপুরে ৩৯ জনের মধ্যে উপসর্গ পাওয়া গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad