সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগবান্ধব নীতিমালা করা হয়েছে: প্রতিমন্ত্রী

সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগবান্ধব নীতিমালা করা হয়েছে: প্রতিমন্ত্রী
ছবি: টাইমস
Advertisement
Advertisement

সৌর বিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার নীতিমালা তৈরি করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার বিকালে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সৌর বিদ্যুৎ ও ব্যবস্থাপনাবিষয়ক ল্যাবরেটরি উদ্বোধন ও প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতের সরকার সৌর বিদ্যুতের কথা বললেও বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আকৃষ্ট করতে কোনো নীতিমালা করেনি। বর্তমান সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে নীতিমালা তৈরি করেছে। সরকার ও বিনিয়োগকারীরা যৌথভাবে কাজ করলে দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব হবে।’

তিনি বলেন, বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার।

আরও পড়ুন

সৌর বিদ্যুৎ উৎপাদনে দক্ষ জনশক্তি তৈরিতে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ অধিদপ্তরকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠান শেষে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপিত সৌর বিদ্যুৎ ব্যবস্থাপনাবিষয়ক ল্যাবরেটরি উদ্বোধন করেন তিনি। পরে প্রশিক্ষণ কেন্দ্রের ছাদে স্থাপিত সৌর প্যানেল পরিদর্শন করেন।

যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর