সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ১০৫ আর্থিক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীর এ আদেশ দেন। একই সঙ্গে তার আয়কর নথি জব্দের নির্দেশও দেওয়া হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) উপসহকারী পরিচালক সাবিকুন নাহার হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, খন্দকার মোশাররফের নামে ৫টি ব্যাংক হিসাব, ১৩টি ওয়েজ আর্নার্স বন্ড এবং ৮৭টি এফডিআর রয়েছে।

এসব হিসাবের মধ্যে ব্যাংক হিসাবে বর্তমান স্থিতি ৬৬ হাজার ৩৭৬ টাকা ও ১৬ হাজার ৪১৯ মার্কিন ডলার। ওয়েজ আর্নার্স বন্ডের ক্রয়মূল্য বা বর্তমান স্থিতি ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং এফডিআরে জমা রয়েছে ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা।

আরও পড়ুন

আবেদনে আরও বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

পাশাপাশি ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা এবং ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন ২০২৫ সালের ২ জুন মামলা দায়ের করে। তদন্তের স্বার্থে এসব হিসাব জরুরি ভিত্তিতে অবরুদ্ধ করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এ ছাড়া পৃথক এক আবেদনে খন্দকার মোশাররফ হোসেনের নামে মূল আয়কর নথি থেকে শুরু করে ২০২৪–২০২৫ করবর্ষ পর্যন্ত স্থায়ী ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র জব্দের আবেদন করা হলে আদালত তাতেও সম্মতি দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর